পাকিস্তানে নারীদের আজাদি মার্চে কট্টরপন্থিদের জুতা-পাথর
ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত
গতকাল রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাকিস্তানে নারীরা "নারী মুক্তি মার্চ" (আউরত আজাদি মার্চ) নামে একটি শোভাযাত্রা বের করেছিল। কিন্তু কট্টরপন্থিরা হামলা চালায়। তারা মিছলটিতে পাথর ও জুতা নিক্ষেপ করে। এসময় শোভাযাত্রায় অংশ নেওয়া নারীরাও পাথর মেরে পাল্টা জবাব দেয়।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, রাজধানী ইসলামাবাদে আয়োজিত ওই শোভাযাত্রায় দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসাহী নারীরা অংশ নেয়। শান্তপূর্ণভাবে চলমান শোভাযাত্রায় একপর্যায়ে হামলে পড়ে নারী প্রগতির বিরোধিতাকারী কট্টরপন্থিরা।
হরদম নারীদের ওপর নানা নির্যাতন, পারিবারিক সহিংসতা, ধর্ষণ, জোরপূর্বক বিয়ের প্রতিবাদে পাকিস্তানি নারীরা এদিন দেশজুড়ে আওয়াজ তোলে যার প্রধান প্রদর্শনটি ছিল রাজধানীতে। শোভাযাত্রায় অংশ নেওয়া নারীদের বহন করা প্লাকার্ডে লেখা ছিল- "আমার শরীর আমার অধিকার"; "আমার শরীর তোমার যুদ্ধের ময়দান নয়" সহ প্রতিবাদী স্লোগান। মিছিলে এসব স্লোগান মুখেও ছিল নারীদের। তাদের সঙ্গে ছিল প্রখ্যাত নারী জাগরণবাদী পাকিস্তানি মানবাধিকারকর্মী প্রয়াত আসমা জাহাঙ্গিরের ছবিও।
ইসলামাবাদের এই শোভাযাত্রাটি ছিল এযাবতকাল পাকিস্তানে নারীদের সবচেয়ে বড় মিছিল। হঠাৎ দলবদ্ধ কট্টরপন্থিরা ইট-পাথর ও জুতা ছুঁড়তে থাকে তাদের দিকে। এতে বেশ কয়েকজন নারী আহত হন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকর্মীদের অসহায় দেখায়। তারা কোনোমতে রাস্তা বন্ধ করে দিয়ে হামলাকারীদের বাধা দেয়। তবে নারীরাও এসময় পাল্টা জবাব দেয়।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়