ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ:

ধারালো অস্ত্র দিয়ে অটোরিকশা চালক খুন

সিরাজগঞ্জে প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৭, ১৯ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


সিরাজগঞ্জে এক অটোরিকশা চালককে খুন করা হয়েছে। 

রোববার রাতে জোলার সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের রেললাইনের পাশে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নিহত মনির হোসেন তালুকদার (২০)। তিনি কালিয়া কান্দাপাড়ার নজরুল তালুকদারের ছেলে। 

পুলিশ জানায়, রোববার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরতর অাহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর পরই তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এক মাস আগে  বেলকুচিতে বিয়ে করেন মনির। ধারণা করা হচ্ছে পারিবারিক ও পূর্ব শত্রুতার কারণে তাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মাথা ও বুকে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পকেটে টাকা ও মোবাইল থাকলেও দুর্বৃত্তরা সেগুলো নেয়নি।

তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের মোবাইল উদ্ধার করে তা দিয়েই আপাতত খুনের রহস্য বের করার চেষ্টা করছে। এ ঘটনায় এখনও কেউই আটক হয়নি।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত