ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ:

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ১০ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কোনাপাড়া রাস্তার মাথায় ডাকাতির চেষ্টাকালে একজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতের কাছ থেকে একটি একনল ওয়ালা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতের নাম মো. জামাল হোসেন। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার এলাকার মো. নাজেম উদ্দিনের ছেলে।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত ডাকাত জামাল হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত