ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে
আন্তর্জাতিক ডেস্ক
কাতারে হামলা ও ফিলিস্তিনিদের জাতিগত নিধনের জন্য ইসরায়েলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ডাকা জরুরি আরব-ইসলামি সম্মেলনে বাংলাদেশ সরকারের এই অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
দোহায় অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি বলেন, আমাদেরকে সম্মিলিতভাবে এই নির্জলা আগ্রাসনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং এ ধরনের সমস্ত অবৈধ কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধের দাবি জানাতে হবে।
সেখানে তৌহিদ হোসেন বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের এই বিনা উস্কানির ও অযৌক্তিক হামলা কেবল কাতারের উপর আক্রমণ নয়, বরং পুরো মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা।
তিনি বলেন, বাংলাদেশ মনে করে এ আগ্রাসন ইসরায়েলের বেপরোয়া অভিযানের অংশ, যারা অব্যাহতভাবে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিকতা আইন এবং জাতিসংঘের বহু প্রস্তাবের অশ্রদ্ধা করে চলেছে।
ইসরায়েলের পরবর্তী কোনো উস্কানি ও আগ্রাসন প্রতিরোধে সকল ওআইসি দেশের সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই সম্মেলনের সভাপতিত্ব করেন। ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইত স্বাগত বক্তব্য দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্মেলনে ২৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বাকি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়