হাঁটাতেই ব্যক্তিত্বের পরিচয়
লাইফস্টাইল ডেস্ক
ফাইল ছবি
পোশাক পরা কিংবা কথা বলার ভঙ্গিতেই নয়, হাঁটার মাধ্যমেও একজন ব্যক্তির মানসিকতার প্রকাশ ঘটে। একজনের হাঁটার ধরন দেখেই জেনে নেয়া সম্ভব তিনি কোন প্রকৃতির বা কেমন ব্যক্তিত্বের অধিকারি।
এক গবেষণায় দেখা গেছে, হাঁটার ধরনই বলে দেয় মানসিকতা এবং ব্যক্তিত্বের পরিচয়। চলুন তবে জেনে নিন নিজের ও অন্যের ব্যক্তিত্ব সম্পর্কে-
> কেউ কেউ হাঁটার সময় অতিমাত্রায় সতর্ক থাকেন। চারপাশে সজাগ দৃষ্টি থাকে তাদের। জীবনের ক্ষেত্রেও এরা সতর্কতা অবলম্বন করেন।
> আস্তে আস্তে পা টেনে হাঁটার অভ্যাস অনেকেরই লক্ষ্য করা যায়। গবেষণা বলছে, এ ধরনের মানুষ নিজেদের দুশ্চিন্তা কিংবা মানসিক চাপ থেকে দূরে রাখতে পারেন না। এ ধরনের মানুষ অলসতায় ভোগেন, বিষাদগ্রস্ত থাকেন এবং তাদের শক্তিও কম থাকে।
> অনেকে হাঁটার সময় বেশ শক্তভাবে জোরে জোরে পা ফেলে হাঁটেন। নিজের শরীরের ওজনের জন্য নয়, তাদের স্বভাবের কারণেই তারা এভাবে হাঁটেন। এ ধরনের মানুষ শিশুসুলভ আচরণের হন। খুব অল্পতেই রেগে যান।
> অনেকে আবার চিন্তা করতে করতে হাঁটেন। তারা চিন্তায় এতটাই মগ্ন থাকেন যে আশপাশের শব্দ বা কোনো ঘটনাই তাদের তেমন স্পর্শ করে না। এরা দিবাস্বপ্ন দেখতে ভালোবাসেন এবং নিজের জগতে ডুবে থাকতে পছন্দ করেন।
> কারোর হাঁটার সময় দুই পায়ের ব্যবধান বেশি থাকে। তারা বেশ বলিষ্ঠভাবেই হেঁটে এগিয়ে যান। এমন লোকরা বহুমুখী প্রতিভার অধিকারী হন। তারা দক্ষতার সঙ্গে কাজ করেন। এরা অন্যদের কাছেও একইরকম দক্ষতা আশা করেন।
> যারা ছন্দ মিলিয়ে হাঁটতে পছন্দ করেন তারা জীবনকে উপভোগ করতে ভালোবাসেন। জীবনের যেকোনো অবস্থায় তারা জীবনকে ভালোবাসেন। তারা আস্তে আস্তে পা মিলিয়ে হেঁটে সঙ্গীর সঙ্গে কথা বলতে পছন্দ করেন। এটাকে হাঁটার আদর্শিক উপায়ও বলা হয়।
নিউজওয়ান২৪/আ.রাফি
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- বিয়ের রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়