ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬
সর্বশেষ:

রাবি শিক্ষক শফিউলের ৩ খুনির ফাঁসির দণ্ড

প্রকাশিত: ১৩:২৫, ১৫ এপ্রিল ২০১৯  

অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম         -ফাইল ফটো

অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম -ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার আজ (সোমবার) এই আদেশ দেন। এতে বেকসুর খালাস পেয়েছেন ৮ জন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আবব্দুস সালাম পিন্টু, সবুজ ও আরিফুল ইসলাম মানিক। এদের মধ্যে সবুজ পলাতক রয়েছেন। বাকি দুজন রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পিন্টু ও মানিক যুবদল নেতা। মামলার বাকি আট আসামি বেকসুর খালাস পেয়েছেন।
নিউজওয়ান২৪.কম/এলএন

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত