যুক্তরাষ্ট্রে সিনাগগে গুলিতে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেনসালভ্যানিয়ার পিটসবার্গ শহরে ইহুদিদের এক সিনাগগ চত্বরে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।
অ্যালেগেইনি কাউন্টির ডেপুটি শেরিফ কেভিন ক্রাউস জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার শহরের ট্রি অব লাইফ সিনাগগে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণকারী রবার্ট বোয়ার্সকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, হাসপাতালে দুজনের অবস্থা সঙ্কটজনক।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলায় অনেক লোক নিহত ও আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বন্দুকধারী সিনাগগে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে।
ট্রি লাইফ সিনাগগের ওয়েবসাইটের তথ্যানুযায়ী এটি একটি রক্ষণশীল ইহুদি ধর্মসভা। পিটসবার্গের ঐতিহাসিক ইহুদি জনবসতি স্কুইরল হিল এলাকায় এর অবস্থান।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়