মোদির নেই নাগরিকত্ব সনদ, জন্মসূত্রে ভারতীয় তিনি
নিউজ ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ফাইল ফটো
ভারতের তথ্য অধিকার আইনে (আরটিআই) এক নাগরিকের প্রশ্নের জবাবে শনিবার (২৯ ফেব্রুয়ারি) জানা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেই কোনো নাগরিকত্ব সনদ, তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক।
এ তথ্য জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)। খবর পিটিআই।
এর আগে, এ বছরের জানুয়ারি ১৭ তারিখে শুভঙ্কর সরকার নামের একজন নাগরিক আরটিআই এর মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্ব সনদ আছে কি না? তার উত্তরে প্রধানমন্ত্রী দফতরের সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের তিন নম্বর ধারা অনুসারে নরেন্দ্র মোদি জন্মসূত্রে ভারতীয়।
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষকরে আসামে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) এর মাধ্যমে করা তালিকায় স্থান না পাওয়া নাগরিকদের জোরপূর্বক ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকবার বলা হয়েছে, ২০১১ ও ২০১৫ সালের আদমশুমারির পর দেওয়া পরিচয়পত্র যাদের কাছে নেই তারা ভারতের নাগরিক নন। বেশীরভাগ ভারতের নাগরিকের কাছেই ওই পরিচয়পত্র নেই।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়