বিস্কুট দিয়েই মজাদার পুডিং
লাইফস্টাইল ডেস্ক
ফাইল ছবি
পুডিং বানানোর রেসিপি কে না জানেন। ডিম আর দুধের মিশ্রণে তৈরি এ খাবারটি পছন্দও করেন ছোট বড় সবাই। কখনো বিস্কুট দিয়ে তৈরি পুডিং খেয়েছেন? না খেলে আজ বরং রেসিপি জেনে নিন মজাদার এই খাবারটির-
যা যা প্রয়োজন :
ওরিও বিস্কুট- ৩ প্যাকেট
কনডেন্সড মিল্ক- ৩/৪ টিন
ফ্রেশ ডবল ক্রিম- ২০০ গ্রাম
জিলেটিন- দেড় টেবিল চামচ
চকোলেট শেভিং- ২০০ গ্রাম
প্রণালি :
● প্রথমে ওরিও বিস্কুটগুলোকে হালকা গুঁড়ো করে নিন।
● ৪ টেবিল চামচ পানিতে জিলেটিন গুলে নিন। মিশ্রণটি ভালো করে ফেটিয়ে ব্লেন্ডারে ঢালুন। সঙ্গে যোগ করুন ফ্রেশ ক্রিম, জিলেটিন ও কনডেন্স মিল্ক। সব উপাদান ব্লেন্ড করে নিন।
● একটি বড় কাঁচের ডিশ নিন। প্রথমে ওরিও বিস্কুটের টুকরো দিয়ে একটি লেয়ার তৈরি করুন, তার ওপরের লেয়ারে দিন বিস্কুটের গুঁড়ো ও ফ্রেশ ক্রিম। এভাবে তিনটি স্তর তৈরি করুন।
● সব শেষে চকলেট শেভিং এর পুরু আস্তরণে ঢেকে দিন বিস্কুটের উপরিভাগ। এবার ৭ থেকে ৮ ঘণ্টার জন্য রেখে দিন ফ্রিজে। জমাট বেঁধে গেলে চৌকো করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার এই বিস্কুট পুডিং।
(চাইলে অন্য কোনো বিস্কুটও ব্যবহার করতে পারেন)
নিউজওয়ান২৪/ইরু
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- বিয়ের রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়