বাংলায় নিউজলেটার প্রকাশ করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল
নিউজ ডেস্ক
ফাইল ফটো
এতদিন এলাকার বাসিন্দারা টাওয়ার হ্যামলেটস থেকে নগর কাউন্সিলের বিভিন্ন সেবা, অনুষ্ঠান, অফার সংক্রান্ত তথ্য পেতেন ইমেইলে। তবে এলাকার বড় অংশ বাংলা ভাষাভাষী হলেও বাংলায় এই সেবাটা মিলছিল না। এবার প্রথমবারের মতো বাংলায় নিউজলেটার প্রকাশের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, এই উদ্যোগ যারা তাদের মাতৃভাষা বাংলায় খবরাখবর পড়তে আগ্রহী আছেন তাদের জন্য।
তারা জানায়, বেশি সংখ্যক বাসিন্দার সঙ্গে সংযুক্ত হওয়ার এবং কাউন্সিলের সব ধরনের তথ্য জনসাধারণকে অবহিত করতে কাউন্সিলের চলমান প্রচেষ্টার অংশ হচ্ছে বাংলায় নিউজলেটার প্রকাশ।
টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষ আরো জানায়, যারা টাওয়ার হ্যামলেটসে বসবাস করেন কিংবা কর্মসূত্রে এখানে আসেন অথবা নিছকই ভালোবাসেন এই এলাকাকে, তারা www.towerhamlets.gov.uk/signup এই ওয়েবসাইটে গিয়ে অতি সহজেই নিয়মিত এই ইমেইল সেবাটি সাবস্ক্রাইব করতে পারবেন।
এখন থেকে নিয়মিত প্রতি মাসে একবার সরাসরি গ্রাহকদের ইমেইল ইনবক্সে পাঠানো হবে বাংলা ই-নিউজলেটার। এতে থাকবে স্থানীয় খবরাখবর, অনুষ্ঠানাদি ও সার্ভিস সম্পর্কিত তথ্যাবলী,বিভিন্ন প্রতিযোগিতাসমূহ ও বিশেষ বিশেষ অফার সংক্রান্ত যাবতীয় তথ্য।
বাংলা ই-নিউজলেটার এর প্রথম সংখ্যাটি পাবেন চলতি আগস্ট মাসেই। তাই, দেরি না করে এখনই সাইন আপ করুন। বাসিন্দারা কাউন্সিলের পাক্ষিক নিউজলেটারসহ অন্যান্য নিউজলেটারও সাবস্ক্রাইব করতে পারেন। যেগুলো অবশ্য আপাতত ইংরেজিতেই প্রকাশিত হচ্ছে।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়