নির্বাচনে প্রার্থী হতে পারছেন না বিএনপির ৫ ও আওয়ামী লীগের ১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আওয়ামী লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র ও বিএনপির মনোনীত ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাদের মনোনয়ন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রয়েছে চেম্বার জজ আদালতে।
এরা হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন আর বিএনপি মনোনীত প্রার্থী জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার শামীম, জয়পুরহাট-১ আসনের ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের এডভোকেট আবদুল মজিদ, রাজশাহী-৬ আসনের মো. আবু সাঈদ চাঁন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন।
আজ চেম্বার জজ বিচারপতি মো. নূরুজ্জামান হাইকোর্টের আদেশের ওপর নো অর্ডার দেন। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানী করেন ব্যারিস্টার রুহুল কুদ্দদুস কাজল, নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন এডভোকেট মাহ মঞ্জুরুল হক।
এদিকে রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ এবং মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবিরের পরিবর্তে এডভোকেট খন্দকার আবদুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ, সুস্থ আছেন সবাই
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান, হাইকোর্টের রায়
- তামিমার দেশত্যাগ আটকাতে আগের স্বামীর চিঠি
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়