নারী-পুরুষের পার্থক্য যত...
নিউজ ডেস্ক
ফাইল ছবি
কথাবার্তা, চাল-চলন, আচার-আচরণ থেকে শুরু করে অনেক কিছুতেই নারী-পুরুষের পার্থক্য রয়েছে।
প্রাকৃতিক ভাবেই নারী-পুরুষের মধ্যে অনেক ধরনের পার্থক্য বিদ্যমান।
নারী-পুরুষের শারীরিক গঠনে পার্থক্য থাকলেও, সে কোন পরিবেশে বেড়ে উঠছে, তার ওপরেই নির্ভর করে তার মন-মানসিকতা।
একজন ব্যক্তি কোন পরিবেশে বেড়ে উঠছে, তার পারিপার্শ্বিক লোকজন কেমন, এমনই অনেক কিছুর ওপর নির্ভর করে তার চরিত্র ও আচার-আচারণ গঠন। লজ্জা নারীর ভূষণ, কিন্তু তার অর্থ এই নয় যে সব কিছুর আড়ালে থাকবে সে।
বর্তমান যুগে নারী-পুরুষের বিভেদ সৃষ্টি করা শিক্ষাহীনতারই পরিচয়। তা সত্ত্বেও, নারী ও পুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েই যাবে, যা সম্পূর্ণভাবে মানসিক।
মনস্তত্ত্ববিদদের ভাষ্য অনুয়ায়ী, ছেলে ও মেয়ের ব্রেনের কাজ-কর্মের ওপরেই মানসিক এই পার্থক্য ঘটে। ‘সাইকোলজি টুডে’নামে এক মেডিকেল ওয়েবসাইটের এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, নারী-পুরুষের মধ্যে ১০টি মানসিক পার্থক্য বিদ্যমান।
(১) পুরুষদের ব্রেন স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে। মহিলারা পছন্দ করেন ভাষা।
(২) মেয়েরা ঝগড়া করলেও সচরাচর মারামারি করে না। কিন্তু পুরুষদের ক্ষেত্রে প্রাধান্য পায় সেটাই।
(৩) কোনো সিদ্ধান্ত নিতে গেলে, আবেগকে প্রাধান্য দেয় না পুরুষরা। কিন্তু, মহিলারা আনুষঙ্গিক অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেয়।
(৪) মজার কিছু হলে পুরুষরা হাসেন, কিন্তু মহিলারা হাসেন যখন তারা মনে করেন হাসবেন।
(৫) পুরুষদের কাছে তাদের গাড়ি অত্যন্ত প্রিয় বস্তু হয়, তাই তা পরিষ্কার রাখতে পছন্দ করে। কিন্তু, মহিলারা মনে করে, গাড়ি পরিষ্কার করা আর জুতোর তলা পরিষ্কার একই ব্যাপার।
(৬) আবেগজড়িত ঘটনার কথা পুরুষদের তুলনায় বেশি মনে করেন মহিলারা।
(৭) জীবনে স্ট্রেস বাড়লে, পুরুষদের শারীরিক চাহিদা বাড়ে। যা একেবারেই উল্টো মেয়েদের ক্ষেত্রে।
(৮) মানুষ বিচার করার ক্ষমতা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি হয় মেয়েদের।
(৯) একজন মহিলার প্রতি আকৃষ্ট হওয়ার প্রথম কারণ তার সৌন্দর্য। অন্য দিকে, বাহ্যিক চেহারা বিশেষ আকর্ষণ করে না মহিলাদের।
(১০) সমস্যার কথা সাধারণত কারোর সঙ্গে আলোচনা না করেই মেটানোর চেষ্টা করে ছেলেরা। কিন্তু, মেয়েরা তা আলোচনা না করতে পারলে বেশি সমস্যায় পড়েন।
নিউজওয়ান২৪/আর.রাফি
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- বিয়ের রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়