নওগাঁয় ছয় আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল
নওগাঁ প্রতিনিধি
ফাইল ছবি
নওগাঁর ৬টি আসনের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নওগাঁ-৫ আসনের বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনিসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
রবিবার দুপুরে দাখিলকৃত মনোনয়নপত্রে ভুল ও অসম্পূর্ণ থাকায় মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়। যাচাই বাছাই শেষে ৩৮ প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন- নওগাঁ-১ আসনে এলডিপির আবু হেনা মোস্তফা কামাল, নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ড. আখতারুল আলম, স্বতন্ত্র প্রার্থী মতিবুল ইসলাম, বিকল্পধারার প্রার্থী আব্দুর রউফ মান্নান, নওগাঁ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (জামায়াতের সাবেক আমির) আব্দুর রাকিব, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন, নওগাঁ-৫ আসনে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, জাতীয় পার্টির প্রার্থী ইফতারুল ইসলাম বকুল, নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হেলাল।
এছাড়া নওগাঁ-৪ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাকী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান এই রিটার্নিং কর্মকর্তা।
নিউজওয়ান২৪
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়