দাম্পত্য জীবন সুখের করতে...
লাইফস্টাইল ডেস্ক
ফাইল ফটো
ছোট খাট কিছু ভালো অভ্যাস দাম্পত্য জীবন সুখের করতে সাহায্য করে।
সম্পর্ক-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে দীর্ঘদিন দাম্পত্য জীবন ভালো রাখার কয়েকটি পন্থা এখানে দেয়া হলো।
সতর্কতা: রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই গ্যাজেট দূরে রাখতে হবে। গবেষণায় দেখা গেছে, সঙ্গীর ফোন আসক্তি অধিকাংশ মানুষকেই পীড়া দেয়। অন্যদিকে, আপনার যখন সঙ্গীর মনোযোগ বেশি প্রয়োজন তখন সে স্মার্ট ফোনের দিকে বেশি মনোযোগ দিলে তা আরো বিরক্তির সৃষ্টি করে। তাই নিজেদের মতো সময় কাটাতে এবং এঁকে অপরের প্রতি সম্মান প্রকাশ করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে সকল গ্যাজেট দূরে রাখুন।
বিছানায় যাওয়ার সুনির্দিষ্ট সময়: এটা বলা যতটা সহজ কাজে ততটা সহজ নয়। তারপরও চেষ্টা করে করা উচিত। কাজের চাপ বা নানা ঝামেলায় হয়ত সময়মত ঘুমাতে নাও যেতে পারেন। কিন্তু চেষ্টা করা উচিত। দুজনে বাসায় থাকার পরও একজন বিছানায় ঘুমাতে গেলেন আর অন্যজন টেলিভিশনে সিনামা দেখে সময় কাটাবেন এমনটা যেন না হয়। দুজনেই একই সময়ে বিছানায় যাওয়ার চেষ্টা করুন।
ঘুমানোর আগের কিছু নিয়ম: ঘুমানোর আগে দুজনেই পছন্দের টিভি অনুষ্ঠান একসঙ্গে দেখতে পারেন অথবা একান্ত কথা বলে নিজেদের মতো সময় কাটাতে পারেন, ঘুমানোর আগে একে অপরকে ‘শুভরাত্রি’ বলে ঘুমাতে যান। চাইলে দুজনে একসঙ্গে বাইরে হাঁটতে যেতে পারেন অথবা সন্তানকে গল্পের বই পড়ে শুনাতে পারেন। মোট কথা, দুজনেরই ভালো লাগে এমন কোনো কাজে ঘুমাতে যাওয়ার আগে নিজেদের ব্যস্ত রাখুন।
ভালো কিছু কাজ: গবেষকদের মতে, ঘুমাতে যাওয়ার আগে যৌনক্রিয়ায় খুব একটা আগ্রহী না হলেও জড়িয়ে ধরা বা চুম্বন করা থেকে বিরত থাকবেন না।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- বিয়ের রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়