চট্টগ্রামে আ’লীগ-বিএনপির হেভিওয়েটদের মনোনয়ন দাখিল
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিনে চট্টগ্রামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ বিএনপির হেভিওয়েট প্রার্থীরা।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসন থেকে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ডা. আফসারুল আমিন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।
চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরী।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা।
চট্টগ্রাম-১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ। একই আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
নিউজওয়ান২৪
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়