আ.লীগ অফিসে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
রাজধানীর মোল্লাপাড়ায় (ঢাকা-১৫ আসন) আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় হামলাকারীরা অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-১৫ আসনের মোল্লাপাড়ায় আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাংচুর করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় গোলাগুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
ওসি আরো বলেন, সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
ঢাকা-১৫ আসনে ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। এছাড়া এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়