আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত করেছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম। এ আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছিলো। এর মধ্যে বাতিল হয়েছে দুইটি ও সাতটি বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দীন ও শফিকুল আলী মুকুল পাহাড়ির। বৈধ করা হয়েছে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলনের মানিক মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মাহফুজা আক্তার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের শফিউল্লা চৌধুরী, বিএনপির হাবিবুর রশিদ ও মুসলীম লীগের আবদুল মোতালেবের।
কে এম আলী আজম জানান, ঋণখেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত করা হয়েছে। ২ ঘণ্টা পর তার মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে রিটার্নিং কর্মকর্তা। যদিও তার পক্ষে কোর্ট আদেশ তুলে ধরেছেন তার স্বামী মির্জা আব্বাস।
নিউজওয়ান২৪/এমএম
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়