আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক কাল
নিজস্ব প্রতিবেদক
বিএনপি
বিএনপির প্রতিনিধি দলকে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সময় দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।
আইজিপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানান শায়রুল কবির খান।
পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে থাকবেন- স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রচার কমিটি সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।
নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়