ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

জানালা দিয়ে ঝুলছিল শিশুটি, ছুটে গেলেন ‘স্পাইডারম্যান’ (ভিডিও)

পূর্ব চীনের শ্যানডং পদেশের লিয়াওচেঙ শহরের লিয়াং লেইকে এখন তার দেশের বাস্তবের স্পাইডারম্যান বলে মনে করছেন অনেকেই। কারণ, নিজের জীবন বাজি রেখে অবিশ্বাস্য তৎপরতায় তিনি প্রাণে বাঁচিয়েছেন দুই বছরের এক শিশুকে

০২:১৮ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

ভারত ফরাসি রাফায়েল আনার আগেই চীন দেখাল জে-২০ এর ক্ষমতা

নিজের বিমান বাহিনীতে ফরাসি অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল যোগ করে চিরশত্রু পাকিস্তান ও তার ঘনিষ্ঠ মিত্র চীনকে ভড়কে দেওয়ার চেষ্টায় রত রয়েছে ভারত। একথা সবার জানা। তবে ভারতের এই তোড়জোড়কে খুব একটা পাত্তা দেয়নি চীন। কেন? তার উত্তর পাওয়া গেছে সোমবার চীনের `জুহই এয়ার শো`য়ে।

১১:১৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

ভুপালে জেলপালানো ৮ জনকে এনকাউন্টারে হত্যা, রাজনৈতিক বিতর্ক

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভুপালের সেন্ট্রাল জেল ভেঙে পালানো আট সন্দেহভাজন জঙ্গিকেই এনকাউন্টারে হত্যা করেছে পুলিশ। নিহতরা সবাই স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমির সদস্য বলে জানা গেছে। সোমবার ভুপাল শহরের উপকণ্ঠের এইনথখেড়ি গ্রামে পুলিশের গুলিতে ওই আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন

১০:১৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

দেশে ফিরলেই গ্রেপ্তার- তাই বাবার জানাজায় নেই জাকির নায়েক

রোববার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন আলোচিত-সমালোচিত ইসলাম প্রচারক ও টিভি ব্যক্তিত্ব ডা. জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক। তবে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েক বাবার জানাজায় অংশ নিতে ভারতে ফিরেননি। দেশে ফিরলেই গ্রেফতার হবেন- এ আশঙ্কাতেই তিনি বাবার জানাজায় আসেননি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া

০৯:১০ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

মূর্তিভাঙ্গা ‘মুমিনরা’ কি আবু বকর (রা.)-এর চাইতেও বড় মুসলিম?

প্রথম খলিফা হজরত আবু বকর (রা.) যখন সিরিয়ায় সেনা পাঠান তখন তাদের ১০টি নির্দেশ দিয়ে দেন। সে নির্দেশগুলো ছিল এই: ১. নারী, শিশু ও বৃদ্ধদের কেউ যেন হত্যা না করে। ২. লাশ যেন বিকৃত করা না হয়। ৩. আশ্রম, প্যাগোডা ও কুঠরিতে উপাসনারত সন্ন্যাসী ও তপস্বীদের কষ্ট দেওয়া যাবে না। কোনো উপাসনালয় ভাঙা যাবে না...

০৩:২৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

জাপা এমপি হান্নানসহ ৮জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগ ট্রাইবুনালে

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ছয়টি ঘটনায় জাতীয় পার্টির এমপি এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন। আটজনের বিরুদ্ধে আনিত ছয়টি অভিযোগের মধ্যে চারটি হচ্ছে হত্যা ও গণহত্যার

০১:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

প্রতিবন্ধী শিশু বহিষ্কার: স্কুলের নামে মামলা অ্যাটর্নি জেনারেলের

নিউ জার্সির মুরসটাউন এলাকার চেস্টারব্রুক নামের ওই স্কুল থেকে শিশুটিকে বের করে দেওয়া হয়। স্কুলটির বিরুদ্ধে অভিযোগ, অন্যায়ভাবে পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে শুধু ওই নির্দিষ্ট শিশুটিকে বের করে দেওয়া হয় কিন্তু একই ধরনের সমস্যা থাকা সত্ত্বেও অন্য শিশুদের বাদ দেওয়া হয়নি

১১:৫১ পিএম, ৩০ অক্টোবর ২০১৬ রোববার

The Modern ‘Shahjahan’ without a Tajmahal!

Unbelievable but True story from Bangladesh!

০৬:৪৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৬ রোববার

বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক পেলেন প্রিন্স সুলতান ওয়াটার পুরস্কার

স্যাটেলাইট ডেটা ব্যবহার করে কলেরা প্রাদুর্ভাবের পূর্বাভাস মডেল উদ্ভাবনের জন্য ‘প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়াটার’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিকুল ইসলাম ও তার সহকর্মীরা

০৫:৩৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৬ রোববার

কথা রাখছেন প্রেসিডেন্ট দুতার্তে: ফিলিপাইনে এবার মেয়রসহ নিহত ১০

সিদ্ধান্ত তথা প্রতিশ্রুতি বাস্তবায়নে তার কঠোরতা আর নির্মমতা ফুটে উঠেছিল তাকে নিয়ে করা বিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ কাহিনীতে। টাইমের ওই সংখ্যায় প্রচ্ছদে প্রেসিডেন্ট দুতার্তের সাদাকালো ছবিসহ শিরোনাম দেওয়া হয়েছিল- ‘দ্য পানিশার’ অর্থাৎ ‘জনাব শাস্তিদাতা’

০৯:৩৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার

একটি আদর্শ ‘স্বামী’ বিষয়ক রচনা!

এরা পুরনো কথার দিন-ক্ষণ, নাড়ি-নক্ষত্র সেভাবে মনে রাখতে পারেনা বলে ঝগড়া বা বিতর্কে প্রায়শই পরাজিত হয়। সাধারণত নারীদের প্রতি এদের একটু দুর্বলতা দেখতে পাওয়া যায়। কোনো মহিলার অনুরোধ বা আব্দার এরা সহজে ফেলতে পারে না

০২:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার

স্বেচ্ছাসেবক দলের নয়া কমিটিকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন

শফিউল বারী বাবু সভাপতি, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সাধারণ সম্পাদক ও ইয়াছিন আলী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়া তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ফিনল্যান্ড শাখার নেতারা

১১:৩৬ এএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার

শয়তান ধ্বংসের কায়দা!

এখন আমি বড় হয়েছি। চতুর্দিকের লোকজনের নানান শয়তানিতে ত্যক্ত-বিরক্ত-হতাশ-পেরেশান। ধূমপান করি মাঝে মাঝে। তবে একটা বুদ্ধি বের করেছি শয়তানদের বিনাশে। সিগারেট খাওয়ার সময়ে বাম হাতে খাই

১০:১৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

দুনিয়ার সবচেয়ে দামি চিপস, এক চিলতের দাম ৮৮১ টাকা!

এই চিপস আপনি যদি মনে করেন এখনই কিনে খাবেন- তবে নিরাশ হতে হবে। এমনকি সুইডেনের বাসিন্দা হলেও আপনাকে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। কারণ, এরইমধ্যে এ পর্যন্ত তৈরি হওয়া এই চিপসের সবগুলো বাক্সই বিক্রি হয়ে গেছে

০৯:০০ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

মিয়ানমারে ফের সেনাসদস্যদের ধর্ষণের শিকার সংখ্যালঘু নারীরা

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরপত্তারক্ষীদের বেপরোয়া ধর্ষণের শিকার হয়েছেন নারীরা। দেশটির মানবাধিকার গ্রুপসমূহের সূত্র মতে, চলতি অক্টোবরে ওই রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতারোধে সেনাসদস্যদের পাঠানোর পর এই অমানবিক ঘটনার খবর পাওয়া যায়। রোহিঙ্গা রাইটস অর্গানাইজেশনের আরাকান প্রজেক্ট পরিচালক ক্রিস লিবা জানান, গত ১৯ অক্টোবর একটি গ্রামেই ৩০ জন মুসলিম নারীকে সেনারা ধর্ষণ করে বলে খবর পাওয়া গেছে

০৩:২৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

চলছে ‘ইটের জবাবে পাটকেল’: এবার ভারতীয় কূটনীতিক খেদাচ্ছে পাকিস্তান

এটা যেন হওয়ারই ছিল। গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায়। এর জবাবে পাল্টা ব্যবস্থা হিসেবে এক ভারতীয় কূটনীতিককে পাকিস্তান ছাড়তে বলেছে ইসলামাবাদ। ভারত-পাকিস্তানের মিডিয়া গত বৃহস্পতিবার জানায়, মাহমুদ আখতার নামে পাকিস্তান অ্যাম্বেসির ভিসা কর্মকর্তাকে ভারত ত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে দিল্লি

১২:৪৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

পাকিস্তান ক্রিকেট দলকে নসিহত: পুশ-আপ না দিয়ে নফল নামাজ পড়ুন

সংসদীয় কমিটির ওই সভায় খেলায় জয়-পরাজয়ে পাকিস্তান ক্রিকেট দলের উদযাপন বা প্রতিক্রিয়া প্রকাশের সাম্প্রতিক ঘটনাবলী আলোচিত হয়। এসময় প্রশ্ন রাখা হয়- কেন সাম্প্রতিক এক জয়ে মিসবাহ-উল-হক ও তার সঙ্গীরা মাঠে পুশ-আপ দিলেন? আর কেনই বা পরাজয়ের পর তারা মুখে তারা তালা দিয়ে রাখেন

০৩:১৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি কূটনীতিক আটক

গত বুধবার ওই কূটনীতিককে আটক করা হয় অকূটনৈতিকসুলভ কর্মাণ্ডের দায়ে। তার কাছ থেকে কিছু নথি তথা প্রমাণপত্র উদ্ধার করা হয়েছে। যাদব আরও জানান, উদ্ধার করা নথিতে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিভিন্ন এলাকার অবস্থানগত তথ্য

০২:৪৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

‘টিয়াপাখি হইতে সাবধান! নয়তো গোমর ফাঁস করিয়া দিবে’

স্ত্রী যখন ঘরে থাকেন না তখন চাকরানির (নারী গৃহকর্মীর) সঙ্গে ধুমসে রোমান্স চলে। তবে স্ত্রীর সামনে স্বাভাবিক ধোয়া তুলসিপাতা। এমন বা এর উল্টো ঘটনা অনেক পরিবারের জন্য চরম অস্বস্তিকর হলেও একেবারে বিরল বা অস্বাভাবিক ব্যাপার না। দুনিয়ার অন্যান্য স্থানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এটা একটা জটিল সমস্যা এখন। এখানে যে ঘটনার কথা বলা হচ্ছে তার স্থান কুয়েত

১০:১৩ এএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

‘বিষতুল্য পেশা’য় ত্যক্ত-বিরক্ত সাংবাদিকের ‘বিদঘুটে প্রতিবাদ’

ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দার এমন কাণ্ডে সবাই হতবাক। নিজের কাজ বা কর্মপরিবেশ নিয়ে হতাশা আসতেই পারে। তার মোকাবেলায় অন্য অনেক পন্থা-কৌশল আছে। কিন্তু তাই বলে…অভিজ্ঞজনদের মত হচ্ছে- কিছু স্বার্থান্ধ কর্পোরেট মিডিয়াবাজের নীতি-নৈতিকতাবর্জিত কর্মকাণ্ডের একধরনের প্রতীকি প্রতিবাদ হিসেবে এই পথ বেছে নিয়েছেন জিম

০৫:৩৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

মন্টুর বাপ এক সের তো মা তিন সের!

২০৫০ সালের ঘটনা। বাংলাদেশ তখন উন্নত দেশের প্রথম কাতারে। দুনিয়া জুড়ে অপ্রতিরোধ্য প্রভাব। মিডল-ইস্টের অনেক দেশ বিনা সুদে বিশাল অংকের ঋণ নেয় বিত্তশালী দেশটি থেকে। এমনি একদিন সরকার ঘোষণা করলো, যাদের ঘরে কমপক্ষে পাঁচ সন্তান তাদের বেতন-ভাতা ডাবল করে দেওয়া হবে। খবর শুনেই মন্টুর বাপ দৌরে বাড়ি ফিরলো

০৪:৪৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

তাভেল্লা হত্যা: বিএনপি নেতা কাইয়ুমসসহ ৭ জনের বিচার শুরুর আদেশ

সিজার তাভেলা (চেজারে তাভেল্লা) হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা দেশ-বিদেশ তোলপাড় করা এই মামলায় ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করে দিয়েছেন

০২:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

পাকিস্তানের কোয়েটায় পুলিশ কলেজে হামলা, নিহত ৬০ আহত ১১৬

পাকিস্তানি ও ভারতীয় মিডিয়াসূত্রগুলো এ ঘটনায় ৬০ জন নিহত ছাড়াও ১১৬ জন আহতের খবর দিয়েছে। এছাড়া দেশটির সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কন্সটেবুলারি ট্রুপসের তৎপরতায় প্রায় আড়াই শ ব্যক্তি হামলার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। বেলুচিস্তান ফ্রন্টিয়ার কোরের আইজি মেজর জেনারেল শের আফগানের মতে- হামলকারী সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের পৃষ্ঠপোষকদের ছত্রছায়ায় ছিল। তারা সবাই লশকর-এ-জংভি গ্রুপের সদস্য

১২:৫৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

ক্ষমতার পালাবদলে মিডিয়ার জড়ানো সমর্থন করি না: বিডিনিউজ সম্পাদক

বলা যায়, অব্যবস্থাপনা আর উদ্দেশ্যহীনতার পাকচক্রে প্রায় ঘুণপোকায় খাওয়া একটি প্রতিষ্ঠানকে আপন ক্যারিশমায় টেনে তুলে স্বক্ষেত্রে একেবারে এক নম্বরে তুলে আনার প্রধান কারিগর তিনি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার চর্চার ক্ষেত্রে সংবাদমাধ‌্যমের ‘মালিকদেরই’ মূল সমস‌্যা বা বাধা মনে করেন তিনি। দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্রের (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) দশক পূর্তির অনুষ্ঠানে আজ (রোববার) বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ ব‌্যক্তিদের সামনে তৌফিক ইমরোজ খালিদী তার দীর্ঘ অভিজ্ঞতালব্ধ এই পর্যবেক্ষণ তুলে ধরেন

০৭:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার