উড়িশ্যায় পুলিশি অভিযানে ৬ নারীসহ ২৩ মাওবাদী নিহত
ভারতের উড়িশ্যা রাজ্যে বন্দুকযুদ্ধে কয়েকজন শীর্ষ নেতাসহ ২৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন নারী। সোমবার সকালের ওই ঘটনায় দুইজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়।এনডিটিভি জানায়, ধারণা করা হচ্ছে- নিহতদের মধ্যে গজারলা রাভি ওরফে উদয়, সুধীর এবং অনিলের মতো শীর্ষ মাওবাদী নেতারা রয়েছেন
০৬:২৭ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার
সিভিও পেট্রোকেমিক্যালের মুনাফা কমেছে, বেড়েছে লভ্যাংশ
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির মুনাফা সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে কমলেও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা বেড়েছে প্রতিষ্ঠানটির। এ লভ্যাংশ মুনাফার ৩৩.৭৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে
০৫:৩৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার
আয় দিল মুশকিল: হিন্দু মৌলবাদী এমএনএসের দাবির বিপক্ষে ভারতীয় আর্মি
পরলোকগত শিবসেনা বস বাল ঠাকরের ভাতিজা এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে এ অবস্থায় পাকিস্তানি শিল্পী নেওয়ার ‘কাফফারা’ হিসেবে তিনটি শর্ত দেন করন জোহরকে। এর প্রধান শর্তটি হচ্ছে- পাঁচ কোটি রুপি ‘আর্মি ওয়েল ফেয়ার ফান্ডে’ দেওয়ার দাবি তোলেন। তবে এতে দ্বিমত পোষন করে ভারতীয় সেনা
১১:২৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৬ রোববার
প্রিয় আমার পাঠশালা: বাবা বিষয়ক জটিলতা
রিটন প্রায়ই স্কুল থেকে পালায়। ক্লাশে অনুপস্থিত থাকে। স্যারেরা তাকে নিয়ে বিরক্ত এবং চিন্তিত। স্যারদের উদ্দেশে আমার একটা আর্জি আছে। একটা দুইটা ছেলেকে এরকম হতে হয়। ক্লাশ কম করুক ক্ষতি নাই। ওকে ওর মতো চলতে দ্যান। ও ফেল করবে না। ও একদিন আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। ওকে একটু ছাড় দিয়েন। ওকে বেশি টাইট না দিলেন স্যার
০৮:৩৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৬ রোববার
আ.লীগ পেল ‘গতিশীল’ সাধারণ সম্পাদক
আজ (রোববার) ক্ষমতাসীন দলটির কাউন্সিল অধিবেশনের শেষ দিনে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক পদেও নির্বাচন হয়। শীর্ষ দুটি পদে আর কোনো নাম প্রস্তাব না আসায় কাউন্সিলের জন্য গঠিত আওয়ামী লীগের নির্বাচন কমিশনের প্রধান ইউসুফ হোসেন হুমায়ুন দুজনকে উল্লেখিত দুটি পদে নির্বাচিত ঘোষণা করেন
০৮:১৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৬ রোববার
পিটিভিতে হামলা: ইমরান খানকে গ্রেপ্তারের হুকুম তামিলের নির্দেশ
পুলিশেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেট কাপ্তান ইমরান খানের বিরুদ্ধে জারি করা অ্যারেস্ট ওয়ারেন্ট তামিলের নির্দেশ দিয়েছে ইসলামাবাদের এক সন্ত্রাস প্রতিরোধ আদালত (এটিসি)
০২:৫৬ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
আইএস জঙ্গিরা মসুল ছেড়ে পালাচ্ছে মেয়েদের পোশাকে!
মার্কিন-ব্রিটিশ-ইরাকি বাহিনীর যৌথ অভিযানে তাদের অবস্থা এখন এতটাই খারাপ যে নারীদের পোশাক পড়ে লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে সন্ত্রাসীদের অনেকেই। মেয়েদের পোশাকে পলায়নপর তাদের অনেকে ধরাও পড়েছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য সান বৃহস্পতিবার জানায়
১২:৫৮ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
বিশ্বযুদ্ধে শ্মশানে পরিণত স্তালিনগ্রাদ হতে যাচ্ছে মসুলের ভাগ্য!
এই সংবাদ যখন লেখা হচ্ছে তখন ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে চলছে ভয়াবহ বিমান হামলা, গোলাবাজী আর আত্মঘাতী ফেদাইনদের তুমুল বিভীষিকাময় যুদ্ধ। যুদ্ধাস্ত্রের বিভীষিকাময় বিস্ফোরণের শব্দ আর হতাহত মানুষের আর্তচিৎকারে নরক গুলজার অবস্থা বিরাজ করছে। যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, আইএস যোদ্ধারা সরকারি ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে
০৭:৪৫ পিএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
কসম বলছি- নোবেল কেন পাইছি জানি না: ওবামা
সম্প্রতি স্টিফেন কোলবার্টের টক শো ‘দ্য লেট শো’-তে ওবামা এই বয়ান দেন। এই শোতে অংশ নেওয়া অতিথিদের চাকরির ইন্টারভিউয়ের মতো বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। অনেকটা অনানুষ্ঠানিক নৈমিত্তিক খোশ-মেজাজি মুডের এই অনুষ্ঠানে অতিথিকে প্রশ্ন করা হয় তার বর্তমান অবস্থানে আসার যোগ্যতা নিয়েও
১১:২৭ এএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল ও রেডিও নিষিদ্ধ
ভারত-পাকিস্তান দা-কুমড়ো সম্পর্কের সর্বশেষ নজির হিসেবে এবার ভারতীয় টিভি চ্যানেল ও রেডিওর সম্প্রচার নিষিদ্ধ করেছে ইসলামাবাদ কর্তৃপক্ষ। আগামী শুক্রবার (২১ অক্টোবর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে
১১:০১ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার
ইন্দোনেশিয়ায় ধর্ষককে নপুংসককরণ আইনে চিকিৎসকদের বিরোধিতা, কেন?
চিকিৎসক পরিষদ আরও মনে করছে, নপুংসককরণের মাধ্যমে নারী-শিশুদের ওপর যৌন নিপীড়ন বন্ধ করা সম্ভব হবে না। কারণ, দণ্ডিত ব্যক্তিকে রাসায়নিকভাবে নপুংসক করার পর নির্দিষ্ট মেয়াদ শেষে কারামুক্ত হয়ে চিকিৎসা নিয়ে সে ফের যৌনশক্তি ফিরে পেতে পারে। হরমোন চিকিৎসার মাধ্যমে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে ওইসব ব্যক্তিরা।
০৪:৪৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার
হাতহীন শিশুর কাণ্ডে অবাক বিশ্ব!
হাঁটি হাঁটি পা পা করা নামের ভ্যাসিলিনা নামের রাশিয়ান শিশুটির হাত ছিল না। ডানদিকের কাঁধের সঙ্গে যে হাতের মতো একটু অংশ আছে তা দিয়ে আসলে হাতের কাজ হয় না। এমন একটি শিশু নিজের খাবার মুখে তুলে খেতে শিখে গেছে। তবে হাতের বদলে তা সে করেছে পা দিয়ে। এতটুকুন শিশুর পক্ষে যা করা বাস্তবে এক অতিমানবিক প্রচেষ্টার ফসল হিসেবেই বিবেচিত
০১:০৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার
পাকিস্তানকে ছাড়াই কাতারে তালেবান-আফগান গোপন ‘শান্তি’ বৈঠক
বৈঠকে এক উচ্চপদস্থ মার্কিন কূটনৈতিক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, কাতারে তালেবানদের একটি রাজনৈতিক অফিস রয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ২০১৩ সালে নিহত এবং আফগান তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ভাই মোল্লা আব্দুল মান্নান। তবে পাকিস্তানের পক্ষে এতে কেউ উপস্থিত ছিল না বলে জানায় গার্ডিয়ান
১১:৫১ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
ইন্দেনেশিয়ায় কঠোর আইন: ধর্ষককে করা হবে নপুংসক, আছে মৃত্যুদণ্ডও
অপরাধীরা এমন ঘৃণিত অপকর্মে ভয় পাবে। এমন শাস্তির ব্যবস্থাকে আপনি অপছন্দ করতে পারেন- তবে জনসাধারণের সবাই কিন্তু এর সমর্থন করছে। ধর্ষককে নপুংসক করে দেওয়ার আইন রাশিয়া, পোল্যান্ড দক্ষিণ কোরিয়ায়ও আছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যেও রয়েছে একই ধারার আইন। সউদি আরবেও ধর্ষণে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে
০৩:২০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
করাচিতে পাকিস্তানি মিরেজ বিধ্বস্ত
পিএএফের মুখপাত্র স্কোয়াড্রন লিডার বাকির আলীর বরাতে ডন.কম জানায়, নিকটস্থ মাশরুর বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর মোশাররফ কলোনি এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়
০২:২২ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনওয়ালা ষষ্ঠ দেশ এখন ভারত
আইএনএস অরিহন্ত নামের এই ডুবোজাহাজটি পানির নিচে এবং ওপরে থেকে মিসাইল ছুড়তে সক্ষম এবং পানির নিচ থেকে আকাশে থাকা বিমানকেও টার্গেট বানাতে পারবে। সমর বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা এশিয়া বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্যে নয়া মাত্রা যোগ করবে
০১:৫৯ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
অপরাধ: অবৈধভাবে রাস্তা পারাপারের চেষ্টা, মুরগি গ্রেফতার!
ঘটনা পড়ে অনেকেই অবাক হবেন আমাদের বাস্তবতার সঙ্গে মেলাতে গিয়ে। যেখানে হরহামেশা ফুটওভারব্রিজ থাকতেও জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে রাস্তা পার হতে অভ্যস্ত আমাদের সিংহভাগ মানুষ- সেখানে একটি মুরগিকে বেআইনিভাবে রাস্তা পারাপার চেষ্টার জন্য আটক করা হয়েছে ইউরোপের একটি দেশে
০৮:২৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার
টেনশনে পাকিস্তানি সাংবাদিক সিরিল গর্বিত ভারতীয় পত্রিকা আনন্দবাজার
আলোচিত লেখাটি সম্পর্কে রোববারের কলামে তিনি লিখেছেন, তিন অক্টোবর সেনাবাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের গুরুত্বপূর্ণ বৈঠকের পরপর ওই প্রতিবেদনটি সুচারুভাবে প্রস্তুত করা হলেও এটি প্রকাশ করা হয় ছয় অক্টোবর। এই দেরিটা করা হয় তথ্যসূত্র যাচাই এবং প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার কারণে
০১:৪৪ পিএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার
পা দিয়ে শোনে মাকড়সা!
এতদিন ভাবা হতো সাপের মতো মাকড়সার যেহেতু কান নেই- তাই এরা সম্ভবত শুনতে পায় না। কিন্তু হালের এক বৈজ্ঞানিক গবেষণা এই ধারণা পাল্টে দিতে যাচ্ছে। মাকড়সা পা দিয়ে মানুষের কথাবার্তা বা অন্যান্য শব্দ শনাক্ত করতে পারে- সোজা বাংলায় পা দিয়ে শুনতে পারে
১০:৪১ এএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার
দুই বিচারক হত্যায় দণ্ডিত ৭ম জঙ্গি আরিফের ফাঁসি কার্যকর
জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকর হয়েছে। ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরিফকে (রোববার) রাত সাড়ে ১০টায় খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেল সুপার কামরুল ইসলাম
০১:১৮ এএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার
ডিআইজি-এআইজি পদমর্যাদার ১২ পুলিশ কর্মকর্তার বদলি
উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদ মর্যাদার ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশ বাহিনীর উচ্চ পর্যায়ে এই পরিবর্তনের কথা জানানো হয়
১১:০১ পিএম, ১৬ অক্টোবর ২০১৬ রোববার
দুনিয়ার সবচেয়ে বড় সেনাবাহিনীতে ছাটাই নিয়ে অপপ্রচার, শংকা
ঘোষণার সূত্র ধরে সেনা থেকে লোক বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার অব্যাহতি পাওয়া কয়েক শ সেনা সদস্য রাজধানী পেইচিংয়ে বিক্ষোভ করে। প্রসঙ্গত, প্রবৃদ্ধি কমে যাওয়াসহ নানাবিধ কারণে চীনা অর্থনীতি কিছুটা কঠিন সময় পার করছে
১২:০৬ এএম, ১৬ অক্টোবর ২০১৬ রোববার
ভারতীয় চোখে শি’র সফর: বাংলাদেশকে ভারতের ১২ গুণ ঋণ দিচ্ছে চীন
চীনা রাষ্ট্রপতি শি চিনপিংয়ের বাংলাদশে সফরকে সামনে রেখে গত শুক্রবার ওই প্রতিবদেনটি অনলাইনে প্রকাশ করে তারা। ‘এবার ভারতের প্রতিবেশীদের ভোলাতে চাইছে চীন, বাংলাদেশকে দেবে বিশাল আর্থিক সহায়তা’ শিরোনামটা এমনি ছিল ওই প্রতিবদেনের
০৫:০৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৬ শনিবার
ভার্জিনিয়ায় শ্রীকান্ত আচার্যের কণ্ঠসুধায় উদ্ভাসিত মোহময় এক সন্ধ্য
শ্রীকান্ত হারানো দিনের গান ও তার গত দুই দশকের সংগীতের সম্ভার নিয়ে লাইভ পারফরমেন্সে দর্শক শ্রোতাকে মাতিয়ে তোলেন। আধুনিক বাংলা গান ছাড়াও তার পরিশীলিত ও চর্চালব্ধ কণ্ঠমাধুর্যে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে মোহময় আবেশ সৃষ্টি করেন এই গুণী শিল্পী
১০:২৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়























