শেরে বাংলার অবদান পাঠ্যপুস্তকে যুক্ত করার দাবি
নিজস্ব প্রতিবেদক
ছবি: অন্তর্জাল
শেরে বাংলা এ কে ফজলুল হককে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। তারা পাঠ্যপুস্তকে শেরে বাংলার অবদান তুলে ধরার দাবি জানান।
সোমবার (২৭ এপ্রিল) শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে তিন নেতার শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি জানানো হয় পরিবারের সদস্যদের পক্ষ থেকে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে। বিএনপি সরকার শেরে বাংলা এ কে ফজলুল হকের যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে’।
তিনি বলেন, ‘প্রজাস্বত্ব আইনের কারণে বাংলাদেশের কৃষিজীবীরা এখন সুফল পাচ্ছেন। তবে, তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে। এ কে ফজলুল হক পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রতিষ্ঠাসহ গণমানুষের কল্যাণে অসংখ্য অবদান আছে তার’।
নিউজওয়ান২৪.কম/গাজী
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়