ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ:

পল্টনে সংঘর্ষের ঘটনায় ৩ মামলা, আসামি মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৯, ১৫ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগে তিনটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

পল্টন থানার ওসি মাহমুদুল হাসান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাগুলো পল্টন থানায় দায়ের করেছে পুলিশ। এতে অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি নেতা-কর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয় বলে পুলিশের দাবি।

পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, মির্জা আব্বাসের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছিল।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত