পছন্দের সঙ্গী চেনার উপায়
নিউজ ডেস্ক
ফাইল ছবি
প্রথম দেখাতেই ভালোলাগা, তারপর অল্প-স্বল্প জানা। ধীরে ধীরে হয়তো গড়ে ওঠে হৃদ্যতাও। কিন্তু এভাবে প্রিয় সঙ্গীটির পছন্দ, অপছন্দ, বিশ্বাস- এসব কোনো কিছু সম্পর্কেই আপনি পুরোপুরি জেনে উঠতে পারবেন না।
একজন মানুষের সঙ্গে একছাদের নিচে না থাকলে সেই মানুষটি সম্পর্কে জানা, বোঝার অনেক বাকি থাকে। তবে চিন্তা করবেন না, বিশেষ কিছু আচরণ দেখে আপনি আপনার সদ্যপরিচিত সঙ্গীর চিন্তাভাবনা সর্ম্পকে বেশ কিছু আন্দাজ করে নিতে পারেন-
রেস্টুরেন্টে খেতে গেলে খাবার অর্ডার দেয়ার আগে তিনি নিশ্চিতভাবেই আপনার পছন্দ জানতে চাইবেন। সেই ফাঁকে আপনিও বুঝে নিতে পারবেন উনি কী কী খেতে ভালোবাসেন, কোনটা অপছন্দ করেন। উনি কীভাবে সিদ্ধান্ত নেন, সেটাও এই খাবার অর্ডার দেয়া দেখেই আন্দাজ করা সম্ভব। যিনি দ্রুত সিদ্ধান্ত নিতে অভ্যস্ত, তিনি খাবারের মেনু নিয়ে ভাবতেও খুব একটা সময় নষ্ট করবেন না।
এমন কোনো বিষয় নিয়ে যদি কথা বলা শুরু করেন যেটা আপনার নিজের মনের খুব কাছের, তাহলে পছন্দের সঙ্গীটিও তাতে অংশ নেবেন এবং বিষয়টি সম্পর্কে তার মনোভাবও আপনি সহজেই বুঝে নিতে পারবেন। এবং একটা বিষয় থেকেই সংশ্লিষ্ট আরো পাঁচটা বিষয় সর্ম্পকেও তার মানসিকতা যাচাই করে নিতে পারবেন।
পছন্দের সঙ্গীটির সঙ্গে ছোটবেলার গল্প বলুন। ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলার সময় মানুষের মনের অনেক দরজাই হাট হয়ে খুলে যায়। এই ধরনের গল্প থেকেও একে অপরের মানসিকতা ভালোভাবেই বুঝে নেয়া সম্ভব।
প্রিয় সঙ্গীটি আপনার সঙ্গে কীভাবে কথা বলেন, আশপাশের অন্যান্য মানুষদের সঙ্গে কীভাবে কথা বলেন, সেসব ভালো করে খেয়াল করুন। রেস্টুরেন্টের কর্মী, পথচারী সাধারণ মানুষ, ট্যাক্সির ড্রাইভার, তার সহকর্মী, এদের প্রত্যেকের সঙ্গে কথা বলার সময় তার হাবভাব কতটা পাল্টে যাচ্ছে সেটা খেয়াল করলে অনেক কিছুই বুঝতে পারবেন।
অফিসে আপনার কাজকর্ম নিয়ে, কাজের চাপ নিয়ে কথা বলুন। তিনি কীভাবে রিঅ্যাক্ট করেন দেখুন। হয়তো তিনি আপনাকে শান্ত থাকতে বলবেন, চাপ কীভাবে কমানো যায় সে নিয়ে পরামর্শ দেবেন, অথবা নিজের অফিসের চাপ নিয়ে কথা বলতে শুরু করবেন। উনি যেভাবেই রিঅ্যাক্ট করুন না কেন, আপনি বুঝে নিতে পারবেন অনেককিছু।
নিউজওয়ান২৪/আ.রাফি
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- বিয়ের রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়