নেত্রকোনার দুই রাজাকারের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার দুই রাজাকারের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডিতরা হলেন- হেদায়েত উল্লাহ ও সোহরাব ফকির। অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।
২১৮ পৃষ্ঠার রায়ে দণ্ডিতদের বিরুদ্ধে আটক অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা এবং দেশত্যাগে বাধ্যকরার মতো অপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
গতকাল মঙ্গলবার একই বেঞ্চ রায়ের জন্য আজকের এ দিন ধার্য করেন।
এর আগে ২০১৭ সালের ১০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল।
এ মামলার আসামি ছিলেন তিনজন। তারা হলেন- শান্তি কমিটির সদস্য হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)।
আঞ্জু-মঞ্জু দুই ভাই। তিনজনের মধ্যে মঞ্জু ও রাজাকার ছোরাপ আটক ছিলেন।
২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু।
২০১৬ সালের ৮ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান।
৪০ জনের সাক্ষ্যে তাদের বিরুদ্ধে আটক অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা এবং দেশত্যাগে বাধ্য করার মতো অপরাধের সন্ধান পাওয়া যায়।
নিউজওয়ান২৪/ইরু
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ, সুস্থ আছেন সবাই
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান, হাইকোর্টের রায়
- তামিমার দেশত্যাগ আটকাতে আগের স্বামীর চিঠি
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়