নূর হোসেনের বিরুদ্ধে আরো ৮ মামলা, আদালতে যায়নি কোনো সাক্ষী
দেশ কাঁপানো নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হোসেন চেয়ারম্যান ওরফে নূর হোসেন আজ (রবিবার) আরও আটটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। এদিক সকালে কাশিমপুর কারাগার থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নূর হোসেনকে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা।
৮টি মামলায় সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কোনো মামলার সাক্ষীরা এদিন আদালতে আসেনি। আদালত সূত্র জানায়, এ পরিস্থিতিতে আদালত আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বলেন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আটটি মামলার হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল নূর হোসেনকে। কিন্তু কোনো সাক্ষী এদিন আদালতে আসেননি।
নিউজওয়ান২৪.কম/আরকে
আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ, সুস্থ আছেন সবাই
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান, হাইকোর্টের রায়
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- তামিমার দেশত্যাগ আটকাতে আগের স্বামীর চিঠি
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়