নাইজেরিয়ায় দুই বাসের সংঘর্ষে আগুন, নিহত ২৫
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় দুই বাসের সংঘর্ষের পর আগুন লেগে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর সিনহুয়া'র
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাউচি শহরের বাউচি-নিঙ্গি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাস দু'টির মধ্যে সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে তৎক্ষণাৎ দুটি বাসেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই বাসে থাকা মোট ২৬ জনের মধ্যে ২৫ জনই আগুনে পুড়ে মারা যান। আহত ব্যক্তিও গুরুতর দগ্ধ হন।
পুলিশের মুখপাত্র আবুবকর কামাল জানিয়েছেন, দু'টি বাসের একটিতে ২২ জন ও অপরটিতে ৪ জন ব্যক্তি ছিলেন। গুরুতর দগ্ধ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাইজেরিয়াতে প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে। দেশটির খারাপ রাস্তা ও বেপরোয়া যানবাহন দুর্ঘটনার প্রধান কারণ।
নিউজওযান২৪.কম/এমজেড
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়