দ্রুত মেকআপ করার টিপস
লাইফস্টাইল ডেস্ক
ফাইল ছবি
সবারই ধারণা মেকআপ মানেই বেশি সময় ধরে সাজগোজ। কিন্তু ছোটখাটো কিছু টিপস জানা থাকলে আপনার সময় তো বাঁচবেই, সাজও হবে একদম নিখুঁত। জেনে নিন চটজলদি মেকআপ করার কিছু টিপস।
উড়ো চুল পোষ মানান টুথব্রাশ দিয়ে : ভালোভাবে চুল ব্রাশ করার পরেও কিছু চুল বাইরে বের হয়েই থাকে? এ সমস্যা মোকাবলোর জন্য ব্যবহার করতে পারেন টুথব্রাশ। পরিষ্কার টুথব্রাশে খানিকটা হেয়ার স্প্রে ছিটিয়ে আলতো করে উড়োচুলের উপর বুলিয়ে নিন।
চল ঘন করতে : সিঁথির দুপাশে চুল পাতলা দেখাচ্ছে? চুলের রঙের সবচেয়ে কাছাকাছি শেডের আইশ্যাডো ছিটিয়ে নিন স্ক্যাল্পে। চুল পিছনে টেনে পনিটেইল বাঁধলে সামনে হেয়ারলাইন বরাবরও ডাস্ট করে নিতে পারেন আইশ্যাডো।
নেইল পলিশ তাড়াতাড়ি শুকাবেন যেভাবে : তাড়াহুড়া করে নেল পলিশ দিতে যাওয়া বিরাট ঝামেলা। ফুঁ দিয়ে দিয়ে নেল পলিশ শুকানোর চেষ্টা না করে বরফ ঠান্ডা পানিতে আঙুল ডুবিয়ে নিন। রং সঙ্গে সঙ্গে নখে বসে যাবে।
মাশকারা শুকিয়ে গেলে : মাত্র এক দুবার ব্যবহার করেছেন আর এর মধ্যেই মাশকারা বোতল শুকিয়ে গেছে? দুই ফোঁটা কনট্যাক্ট লেন্স সলিউশন বোতলে দিয়ে দিন। মাশকারা আবার আগের মতো হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন, মাশকারা খোলার পর তিন মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে, না হলে চোখে সংক্রমণ হতে পারে।
পোশাকে ফাউন্ডেশনের দাগ লেগে গেলে : পোশাকে ফাউন্ডেশনের দাগ লেগে গেলে তার উপর খানিকটা শেভিং ক্রিম লাগিয়ে ঘষে দাগ তুলে দিন। তারপর লন্ড্রিতে দিয়ে দিবেন। দাগ উঠে যাবে।
পাতলা ঠোঁট ফোলা দেখাতে : লিপগ্লসে কয়েক ফোঁটা পেপারমিন্ট তেল মিশিয়ে ঠোঁটে লাগান। ঠোঁট মুহূর্তে ফোলা ফোলা দেখাবে। তবে সাবধান, একটু জ্বালা করতে পারে।
কাজল লেপটে যাওয়া আটকাতে : কাজল পরার কিছুক্ষণের মধ্যেই লেপটে গিয়ে চোখের কোলে লেগে যায়? পরেরবার কাজল পরার আগে পেনসিলের উপর কিছুক্ষণ হেয়ার ড্রায়ার থেকে গরম বাতাস স্প্রে করুন। একটু গরম করলেই কাজল অনেকটা জেল পেনসিলের মতো হয়ে যাবে। তাতে পরাও সহজ হবে, সহজে লেপটেও যাবে না।
লিপলাইনার বা আইলাইনার শুকিয়ে গেলে : এই দুটো জিনিস খুব তাড়াতাড়িই শুকিয়ে হয়ে যায়। তাই পরার ঠিক আগে খুব কম তাপে একটু গরম করে নিন লাইনার। তেলতেলে আর্দ্রতা ফিরবে, রংও সারাদিন থাকবে নিখুঁত।
নিউজওয়ান২৪/ইরু
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- বিয়ের রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়