দুদক মাহী ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে আজ
নিউজ ডেস্ক
মাহী-আশফাহ হক (ফাইল ফটো)
যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে রবিবার (২৫ আগস্ট) জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হওয়ার কথা।
এর আগে গত ৭ আগস্ট এই দম্পতির দুদকে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তারা উপস্থিত না হয়ে সময় বাড়ানোর আবেদন করেন। পরে দুদক তাদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট সকাল ১০টায় হাজির হতে বলে।
গত ৪ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার ঠিকানায় পৃথক দু’টি নোটিশ পাঠানো হয়। অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের সই করা নোটিশে এই দম্পতিকে ৭ অগাস্ট সকাল সাড়ে ১০টায় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।
নোটিশটিতে বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়