ডিএনসিসি-উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলটি।
রাত সোয়া ৯টার দিকে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমাদের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজোলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অভিজ্ঞতা’ থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ফখরুল। বৈঠকে আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ও গাইবান্ধা-৩ আসনের ভোটেও অংশ নেবে না বিএনপি।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আর মার্চ মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন হবে।
নিউজওয়ান২৪/আ.রাফি
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়