জেদ্দায় মার্কিন কনস্যুলেটের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ
বিশ্ব সংবাদ ডেস্ক
লোহিত সাগর তীরবর্তী সৌদি শহর জেদ্দাস্থ মার্কিন কনস্যুলেটের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার (৪জুলাই) সকালের এ ঘটনায় ওই আত্মঘাতী বোমাহামলাকারী বোমার বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়।
তদন্ত কর্মকর্তারা তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমিরেটস২৪৭ জানায়, ফজরের নামাজের আগে নিরাপত্তা কর্মকর্তারা মার্কিন কূটনৈতিক মিশন অফিসের পাশের সুলেমান ফকিহ হসপিটালের পার্কিংয়ের কাছে এক ব্যক্তির সন্দেহজনক উপস্থিতি দেখতে পায়। সোমবার রাত সোয়া দুইটার ঘটনা এটি। যখন নিরাপত্তা কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির দিকে দিকে এগিয়ে যাচ্ছিল তখন সে কোমড়ের বেল্টে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় আত্মঘাতী বোমাবাজ নিহত ছাড়া দুজন নিরাপত্তা কর্মকর্তা সামান্য আহত হন বলে জানায় পুলিশ।ঘটনাস্থলের পাশে মার্কিন কনস্যুলেট অফিস, সুলেমান ফকিহ হাসপাতাল ছাড়াও রয়েছে একটি মসজিদ।
ঘটনার পর জেদ্দায় নিরাপত্তা বাহিনীকে সর্বেোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, চার জুলাই হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।
নিউজওয়ান২৪.কম/এসএল
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ