জামিনে মুক্ত ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনা
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ছাত্রী আত্মহত্যা প্ররোচণা মামলায় ভিকারুননিসার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার জামিন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার বিকালে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এই আদেশ দেন।
এর আগে শিক্ষিকা হাসনা হেনার আইনজীবীরা আদালতে তার জামিন আবেদন করেন। পরে আদালতের হাকিম তা মঞ্জুর করেন।
এদিকে, শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে টানা চার দিনের মত অনশন ও বিক্ষোভ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। অরিত্রি অধিকারীকে আত্মহত্যার প্ররোচণা দেয়ার মামলায় গ্রেফতার হওয়া শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে এ অনশনে নামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা।
এর আগে, সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে বাবকে অপমান করায় শান্তিনগরে নিজ বাসায় আত্মহত্যা করে ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রি অধিকারী। পরে আত্মহত্যায় প্ররোচণা দেয়ায় ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করেন অরিত্রির বাবা।
এরপরে গত বুধবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেফতার করে পুলিশ।
নিউজওয়ান২৪/এএস
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ, সুস্থ আছেন সবাই
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান, হাইকোর্টের রায়
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- তামিমার দেশত্যাগ আটকাতে আগের স্বামীর চিঠি
- প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়