ঋতু পরিবর্তনে ত্বক পরিচর্যার কিছু টিপস
লাইফস্টাইল ডেস্ক
ফাইল ছবি
ঋতু পরিবর্তনের এ সময়ে আবহাওয়ারই যখন ঠিক নেই তখন ত্বক কীভাবে ঠিক থাকবে বলুন।
কখনো ভ্যাপসা গরম, কখনো টিপ টিপ বৃষ্টি! আবহাওয়ার এই বাহারী মেজাজের সঙ্গে পাল্লা দিতে গিয়ে এ সময় ব্ল্যাক হেডস্, চোখের নিচে কালি, ত্বকে ভাঁজ পড়া, ত্বক অনুজ্জ্বল হয়ে ওঠা, মেছতা, ব্রণ, হোয়াইট হেডসসহ নানা ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়।
তো চলুন জেনে নিই, ঋতু পরিবর্তনে ত্বক পরিচর্যার কিছু টিপস-
অতিরিক্ত তৈলাক্ততা : এ ভ্যাপসা গরমে ত্বকে তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করতে সিদ্ধ ওটস্, ডিমের সাদা অংশ, লেবুর রস এবং থেঁতো করা আপেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
রোদে পোড়া ত্বক : রোদের তাপে মুখে কালো ছোপ পড়ে এ সময়। কালো ছোপ থেকে ত্বককে মুক্ত করতে আলু বা শশার রস মুখে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ত্বকে ভাঁজ পড়া : রোদে বের হবার অন্তত মিনিট পনের আগে সানব্লক ক্রিম বা লোশন মুখ, গলা এবং হাতে লাগান। দিনে অন্তত দু’বার ঠান্ডা শশার রস সারা মুখে লাগান; রোদে বের হবার আগে সানগ্লাস নিতে ভুলবেন না যেন। সানগ্লাস আপনার চোখকে রোদ থেকে রক্ষা করার পাশাপাশি আপনার মধ্যে একটা স্মার্ট লুক নিয়ে আসবে।
ব্ল্যাক হেডস্ : সাধারনত ব্ল্যাক হেডসের প্রকোপ দেখা যায় নাকের চারপাশে। ধনেপাতার রস ও হলুদ গুঁড়ো মিশিয়ে প্রতিদিন রাতে লাগান। সকালে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মাখুন। এতে করে এক সপ্তাহেই ব্ল্যাক হেডস্ অনেকটা কমে যাবে।
মেছতা : মেছতার প্রধান ওষুধ হচ্ছে চুলার পাশে না যাওয়া। ঘরে চালের গুঁড়ো ও ডিমের সাদা অংশ একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে সারা মুখে লাগাতে পারেন। এছাড়া পাতি লেবুর রস নিয়মিত লাগাতে পারেন। টক দইয়ের মাস্ক মুখে লাগালেও উপকার পাবেন। দইয়ের মাস্ক তোলার সময় টিস্যু দিয়ে তুলে, ময়েশ্চারাইজার মেখে নিন।
নিউজওয়ান২৪/আ.রাফি
- অ্যাজমা চিকিৎসায় হোমিও সমাধান
- বিয়ের রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের
- কুমারীত্ব...
- ঝাড়-ফুঁকে সাপ কামড়ানো রোগী ‘ভালো হয় যেভাবে’
- যৌনমিলন দীর্ঘস্থায়ী করার উপায়
- স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো!
- আকষ্মিক হার্ট অ্যাটাক! অন্যের সাহায্য ছাড়াই যেভাবে বাঁচাবেন নিজকে
- নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল
- প্রয়োজনীয় যে সব ওষুধ...
- যৌনতা বিষয়ে যে জিনিসগুলো জেনে রাখা জরুরি
- অলস বাবুদের জন্য সুখবর: আসছে কাপড় ভাঁজ করার মেশিন!
- আফ্রিকার ‘যমরাজ’ ব্লাক মাম্বা
- শারীরিক মিলনের পর করণীয় কিছু...
- টাইফয়েডের নতুন টিকায় ১০ জনের ৯ জনই বাঁচবে

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়