আপন জুয়েলার্সের অপর দুই মালিকের বিরুদ্ধে চার্জশিট
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুতের অভিযোগে করা মামলায় আপন জুয়েলার্সের অপর দুই মালিক গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।
রোববার সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখা সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফ হোসেন আদালতে এ অভিযোগ পত্র দাখিল করেন।
গুলশান থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে করা পৃথক দুই মামলায় একটিতে আজাদ আহমেদকে এবং অপরটিতে গুলজার আহমেদ ও আজাদ আহমেদ দুজনকেই আসামি করা হয়েছে।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি রমনা থানায় শুল্ক ও কর ফাঁকি মামলায় আপন জুয়েলার্সের আরেক মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন। বর্তমানে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে।
সূত্রে জানা যায়, আপন জুয়েলার্স বিভিন্ন সময় সাড়ে ১৩ মণ সোনা ও পৌনে আট হাজার পিস ডায়মন্ড কিনতে গিয়ে ১৯০ কোটি ৭৮ লাখ টাকা পাচার করেছে। এতে কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৫২ লাখ টাকা। রাজস্ব ফাঁকি দিয়ে এসব অর্থপাচার করা হয়।
২০১৭ সালে আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় একযোগে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অভিযানে আপন জুয়েলার্সের পাঁচটি শাখা থেকে জব্দ করা হয় ৫৩৭ কেজি ৫০০ গ্রাম সোনা ও সাত হাজার ৭৪৩ পিস ডায়মন্ড।
ওই বছরের ১২ আগস্ট আপন জুয়েলার্সের বিরুদ্ধে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি, রমনা থানায় একটি ও উত্তরা পূর্ব থানায় একটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ, সুস্থ আছেন সবাই
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান, হাইকোর্টের রায়
- তামিমার দেশত্যাগ আটকাতে আগের স্বামীর চিঠি
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়