‘অর্থমন্ত্রী আমার পছন্দের মানুষ, তাই সাক্ষাৎ করেছি’
নিজস্ব প্রতিবেদক
ছবি সংগৃহীত
আওয়ামী লীগের নেতা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন একাদশ জাতীয় সংসদের সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।
এসময় বিএনপি নেতা বলেন, অর্থমন্ত্রী আমার পছন্দের মানুষ। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তাকে জানিয়েছি আমি এবার সিলেট ১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি শুনেই আমাকে স্বাগত জানান।
বৃহস্পতিবার সকালে নগরের ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় এক সঙ্গে টেবিলে বসে নাশতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও অর্থমন্ত্রীর ছোট ভাই সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন ও বিএনপির প্রার্থী ইনাম আহমদ চৌধুরী।
আড্ডা শেষে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে অর্থমন্ত্রীর বাসভবন হাফিজ কমপ্লেক্স ত্যাগ করেন ইনাম আহমদ চৌধুরী।
নিউজওয়ান২৪/এমএম
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়