সৌদিতে নারীকে জোর করে জড়িয়ে চুম্বন!
নিউজ ডেস্ক
সৌদি আরবে নারী মানবাধিকারকর্মীরা যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। এমনকি আটককৃত নারীকে জোর করে জড়িয়ে ধরা ও চুম্বন করার অভিযোগ পাওয়া গেছে।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সংগঠন দুটি হয়রানির অভিযোগের ওপর বিবৃতি দিয়েছে।
মঙ্গলবার অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়, মুখোশ পরা এক জিজ্ঞাসাকারী এক নারীকে যৌন হয়রানি করেছে।
অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়, আটককৃত তিনজন নারীকে জোর করে জড়িয়ে ধরা ও চুম্বন করা হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের কারাগারে এ ধরনের হয়রানি চালানো হয়। দেশটির ধাহবান কারাগারে বন্দীদের ইলেকট্রিক শক দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে বেশ কয়েকজন সক্রিয় নারীকর্মীকে গ্রেপ্তার করে সৌদি সরকার। এছাড়া প্রভাবশালী বেশ কয়েকজন আলেম ও বুদ্ধিজীবীকেও আটক করা হয়।
হয়রানি সম্পর্কে জিজ্ঞেস করা হলে ওয়াল স্ট্রিট জার্নালকে এক সৌদি কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনাকে সৌদি আরব কখনোই অনুমোদন করে না। এসব বিষয়কে সবসময়ই নিরুৎসাহিত করা হয়।
গত বছর সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও তার ছেলে ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হন। তখনও নারী অধিকার কর্মীদের আটক করা হচ্ছিল।
নিউজওয়ান২৪/এএস
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়