সেলিম ওসমানের ক্যাম্প ভাঙচুর, গণফোরাম সভাপতি গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে জেলা গণফোরাম সভাপতি দেলোয়ার হোসেন চুন্নুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরীর টানবাজার এসএম মালেহ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেলোয়ার হোসেন চুন্নু নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা।
এদিকে, ধানের শীষের পক্ষে কাজ করায় মিথ্যা মামলা দিয়ে চুন্নুকে গ্রেফতার করা হয়েছে দাবি করে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম বলেন, আমার উপদেষ্টাকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে একটি সাজানো মামলার আসামি করা হয়েছে। আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই সেলিম ওসমান নিজেই এ সব কাণ্ড ঘটাচ্ছেন। তারা চায় আমি যেন নির্বাচন বয়কট করি। মূলত যে ঘটনায় মামলাটি হয়েছে, নারায়ণগঞ্জে সেরকম কোন ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আনোয়ার বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় দায়ের হওয়া একটি মামলায় চুন্নুকে গ্রেফতার করা হয়েছে।
নিউজ ওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়