সিরিয়ার গণকবরে দেড় হাজার মরদেহ, ৫১৬টি উদ্ধার
নিউজ ডেস্ক
ফাইল ছবি
সিরিয়ার ফোরাত নদীর উত্তরপূর্বতীরের শহর রাকায় সন্ধান মিলেছে একটি বৃহত্তম গণকবরের। যেখান থেকে পাঁচ শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।
জানা গেছে, আইএস দমনের নামে মার্কিন জোটের হামলায় অনেক মানুষ নিহত হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই যুদ্ধে নিহতদের এভাবেই দেশটির বিভিন্ন এলকায় গণকবর দেয়া হয়।
এদিকে, উদ্ধার অভিযানকারীরা সেই এলাকায় গণকবরের সন্ধান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফরেনসিক দলসহ সেখানে গণকবরের সন্ধানে খোঁড়াখুঁড়ি শুরু হয় প্রায় একমাস আগে। উদ্ধারকাজে নেতৃত্বদানকারীরা বলছেন, রাকাকে স্বাধীন করার আন্দোলন চলাকালে এসব মানুষ নিহত হন।
সেখানকার উদ্ধারকারী ও খননকার্য পরিচালনাকারীরা অনুমান করছেন, গণকবরটিতে প্রায় দেড় হাজার মরদেহ পুতে ফেলা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, গত মঙ্গলবার ওই গণকবরটি থেকে ৫১৬টি মরদেহ তোলা হয়। আরো মরদেহের সন্ধানে উদ্ধারকার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়