সাংবাদিককে মারধর: কাউন্সিলরসহ কারাগারে ৮
নিউজ ডেস্ক
ছবি সংগৃহীত
জামালপুরে অনিয়মের খবর সংগ্রহে যাওয়া জ্যৈষ্ঠ সাংবাদিক মোস্তফা মনজুকে মারধরের মামলায় পৌর কাউন্সিলর ও স্ট্যাম্পভ্যান্ডার হাসানুজ্জামান খান রুনুসহ আট আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে হাকিম সোলায়মান কবির তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ মে জামালপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে দৈনিক কালেরকন্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজুসহ কয়েকজন সাংবাদিক জাল খারিজে একটি দলিল রেজিস্ট্রি খবর সংগ্রহে যান। এ সময় সাব রেজিস্ট্রি অফিসের ট্যাম্পভ্যান্ডার ও পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে সাংবাদিক মনজুর ওপর হামলা চালান। হামলাকারীরা তাকে বেধরক মারধর করে।
এ ঘটনায় মোস্তফা মনজু বাদী হয়ে রুনু খানসহ ৯ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় জামালপুর সদর জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারের প্রেরণের নির্দেশ দেন।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়