শ্রীলঙ্কায় এবার সিনেমা হলের পাশে বিস্ফোরণ
বিশ্ব সংবাদ ডেস্ক
বোমা বিস্ফোরণ আতঙ্ক থেকে মুক্ত হচ্ছে-ই না যেন শ্রীলঙ্কা। আজ (বুধবার) রাজধানী কলম্বোর স্যাভয় নামের একটি ব্যস্ত সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই বিস্ফোরণ পুলিশ ঘটিয়েছে বিশেষ উদ্দেশ্যে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার শ্রীলঙ্কা পুলিশ ওই সিনেমা হলের কাছে একটি দূর নিয়ন্ত্রণ বিস্ফোরণ ঘটানোর কথা নিশ্চিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট পুলিশের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, স্যাভয় সিনেমার কাছে রাখা একটি সন্দেহজনক মোটরবাইক পরীক্ষা করার পদক্ষেপ নেয় পুলিশ। এসময় মোটরবাইকটির আসন খুলতে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশের গণমাধ্যম ইউনিট জানিয়েছে। তবে বাইকটিতে কোনো বিস্ফোরক ছিল না বলে পরে জানিয়েছে পুলিশ। প্রথম দিকে এ ঘটনায় আতঙ্ক ছড়িগয়ে পড়ে।
গত রবিবার ইস্টার সানডে উদযাপনের সময় দেশটির তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সিরজ হগামলার বলি হয়েছে ৩৫৯ জন যার মধ্যে বাংলাদেশি ৮ বছর বয়সী শিশু জায়ান চৌধুরীও (আওয়ামী রীগ প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপি’র নাতি) রয়েছে। এছাড়া আহত কয়েক শ এখনো চিকিৎসাধীণ হাসপাতালে।
শ্রীলঙ্কায় নিহতদের মধ্যে ৩৮ জন বিদেশি আছেন বলে এখন পর্যন্ত জানা গেছে যার মধ্যে বাংলাদেশি শিশু জায়ান একজন।
এদিকে, গতকাল (মঙ্গলবার) আইএস পরিচালিত সংবাদমাধ্যম আমাক নিউজ শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তার আগে অবশ্য দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামায়াতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে কলম্বো সরকার।
নিউজওয়ান২৪.কম/এফএন
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়