শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৬ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের কয়লাঘাটে এম ভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয়নুল আবেদিন। বাকিদের এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ নৌপুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের ডুবুরি দল কাজ করছে। নদীর দুই পাড়ে নিখোঁজ যাত্রীদের স্বজন ও উৎসুক মানুষ ভিড় করছেন।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, রবিবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে শীতলক্ষ্যায় নারায়ণগঞ্জে কার্গো জাহাজ এমভি রুপসী ৯ এর ধাক্কায় মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চটি ডুবে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। এম ভি আশরাফ উদ্দিন লঞ্চটি নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়