লরির গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।
শনিবার সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সলমান (১৩) কুলিয়ারচরের আগরপুর গ্রামের রতন মিয়ার ছেলে, হাকিম (২৬) একই উপজেলার ফরিদপুর গ্রামের আলম মিয়ার ছেলে, নাইম (১৮) চোর কামালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে ও শফিক (২৪) ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। দগ্ধ আরেক জনের পরিচয় জানা যায়নি।
এদের মধ্যে সলমান, হাকিম ও শফিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার সংবাদ মাধ্যমকে জানান, সকালে কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বাজিদপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা গুরুতর হওয়ায় সলমান, হাকিম ও শফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়