ঢাকা, ০৪ জুন, ২০২৬
সর্বশেষ:

লন্ডন আ.লীগের অনুষ্ঠানে সানু মিয়ার হাসিমুখ আর দেখা যাবে না!

লন্ডন থেকে সংবাদদাতা

প্রকাশিত: ১১:৫৫, ২৪ নভেম্বর ২০১৬   আপডেট: ১৩:৩৫, ২৪ নভেম্বর ২০১৬

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন ওরফে সানু মিয়ার অকাল মৃত্যুতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে।

সানু মিয়া যুক্তরাজ্য আওয়ামী পরিবারের সংস্কৃতিমনা ও বন্ধুবৎসল সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে লন্ডন আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।

শোকবার্তায় তিনি আরও বলেন, লন্ডন আওয়ামী লীগের অনুষ্ঠানে সানু মিয়ার হাসিমাখা মুখ আর দেখা যাবে না ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তার প্রাচুর্য ছিল না কিন্ত অসম্ভব একজন ইতিবাচক মানুষ ছিলেন তিনি। কোনো কিছুকে নেতিবাচক হিসেবে দেখতেন না। টাকা না থাকলে বলতেন- টাকা হবে। কোন একটা খারাপ খবর কাগজে বের হলে তার মধ্যে ইতিবাচক কিছু দেখতে পেতেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।


নিউজওয়ান২৪.কম/আকে

আরও পড়ুন
প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত