রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহ করবে জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহে কমিটি গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। সেখানে গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলোর প্রমাণ একত্রিত করতে কমিটি গঠনের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। ওই কমিটি প্রমাণগুলো সংগ্রহের পর বিচারের জন্য ফাইলবদ্ধ করবে বলে জানিয়েছে কাউন্সিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৩৫ সদস্য। আর ভোটদানে বিরত ছিল সাত সদস্য। ইউরোপীয় ইউনিয়ন ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) আনা ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে চীন, ফিলিপাইন ও বুরুন্ডি।
আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) করতে পারে কিনা তা জানতে চেয়ে আইনজীবী ফাতো বেনসুদা আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসের প্রথম দিকে আইসিসির প্রি-ট্রায়াল চেম্বারের তিন বিচারকের প্যানেল জানায়, মিয়ানমার আইসিসির সদস্য না হলেও রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের কারণে ওই ঘটনার একটি অংশ বাংলাদেশে সংগঠিত হয়েছে। ফলে, আইসিসি মনে করছে রোম সনদ অনুযায়ী ঘটনার তদন্ত করার ক্ষমতা আদালতের রয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ