মিশরে বোমা বিস্ফোরণে নিহত ৪
বিশ্ব সংবাদ ডেস্ক
ছবি: সংগৃহীত
মিশরের গিজা পিরামিডের কাছে একটি পর্যটকবাহী বাসে বোমা বিস্ফোরিত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামি পর্যটক ও একজন স্থানীয় পর্যটক গাইড রয়েছেন। এছাড়া বাসটিতে ১৪ ভিয়েতনামি পর্যটক ছিলো বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মিশরের গিজা হারাম এলাকার মেরিওটিয়া সড়কে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, রাস্তার পাশে একটি দেয়ালের আড়ালে বোমটি লুকানো ছিল। পর্যটকবাহী বাসটি ওই দেয়ালের পাশ দিয়ে অতিক্রম করার সময় বোমটি বিস্ফোরিত হয়। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
মিশরে দীর্ঘদিন ধরে জঙ্গিরা সক্রিয়। ২০১৭ সালে দেশে দু’টি গির্জায় তারা বিস্ফোরণ ঘটায়। তারপরে দেশে জরুরি অবস্থা জারি করেন দেশটি প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। গত অক্টোবরে জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানো হয়।
নিউজওয়ান২৪/এএস
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়