মালয়েশিয়ায় উপনির্বাচনে আনোয়ার ইব্রাহিমের জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত উপনির্বাচনে জয় লাভ করেছেন মালয়েশিয়ার রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহিম। এর মাধ্যমে এই নেতা জেলখানা থেকে সরাসরি পার্লামেন্টের সদস্য হলেন।
শনিবার নির্বাচনের ফল ঘোষণার সময় নির্বাচন কমিশন বলেছে, নির্বাচনে পড়া মোট ভোটের ৭১ শতাংশ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছে। নির্বাচনে তার আরও ৬ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত মে মাসের নির্বাচনে মালয়েশিয়ার সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আনোয়ার ইব্রাহিমের দল জয়লাভ করে। নির্বাচনে জোট গঠনের প্রধান শর্ত ছিল, বিজয়ী হলে মাহাথির আনোয়ার ইব্রাহিমকে কারাগার থেকে মুক্ত করবেন, আর দুই বছর পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে নিজে অবসর নেবেন। ওই প্রতিশ্রুতির আইনগত বৈধতা দেয়ার জন্য আনোয়ার ইব্রাহিমের পার্লামেন্টের সদস্যপদ দরকার। তাই তাকে উপনির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিতে নিজ দলের একজন এমপি পদত্যাগ করেন।
নির্বাচনে জয় লাভের পর আনোয়ার বলেছেন, আমি এই ফলাফলে খুবই খুশি ও কৃতজ্ঞ। তিনি বলেন, এটা আমার মনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এটা সরকার ও তাদের সংস্কার প্রস্তাব এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের বিশ্বাসের ভোট। আনোয়ার মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেগরি সেমবিলান রাজ্যের পোর্ট ডিকসন আসন থেকে নির্বাচন করবেন। তিনি সোমবার পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নিবেন বলে আশা করা হচ্ছে।
’৯০-এর দশকে মাহাথির মোহাম্মদের শেষ আমলে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে আনোয়ারকে কারাগারে পাঠানো হয়। তারপর থেকেই তিনি মালয়েশিয়ায় সংস্কারপন্থী রাজনীতি শুরু করেন। আনোয়ার ওই সময় মাহাথিরের প্রধান সহকারী ছিলেন। তবে ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত চলা অর্থনৈতিক সংকটের সময় দুই নেতার সম্পর্কে ফাটল ধরে। ২০০৪ সালে কারামুক্ত হলেও ২০১৫ সালে সমকামিতার অভিযোগে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। দুই সময়ই তিনি ও তার সমর্থকরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
মে মাসের নির্বাচনে জয়লাভের পর মাহাথির মোহাম্মদ আনোয়ারের রাজকীয় ক্ষমা মঞ্জুর করেন। একই সঙ্গে তার হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করার প্রতিশ্রুতিও দেন। এর মাধ্যমে একসময় বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়া দুই নেতা আবারও বন্ধুত্ব গড়েন।
নিউজওয়ান২৪/এমএম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়