মার্কিন গ্রিনকার্ডের আদলে বিদেশিদের স্থায়ী হতে দেবে সৌদি!
প্রতীকি চিত্র
মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আদলে সৌদি আরবও এমন একটি বিশেষ ব্যবস্থা চালু করতে যাচ্ছে যাতে বিদেশিরা দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পাবে।
গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন পায় বলে জানিয়েছে রয়টার্স।
তবে সৌদি প্রেস এজেন্সি জানায়, মাস খানেক আগে সৌদি শূরা কাউন্সিল প্রস্তাবটি অনুমোদন করেছিল যা মঙ্গলবার মন্ত্রিসভারও অনুমোদন পায়।
স্থানীয় গণমাধ্যম জানায়, এই ব্যবস্থার আওতায় মোটা অঙ্কের ফি দিয়ে সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন বিদেশি নাগরিকরা। পাশাপাশি সেখানে ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ হবে সেখানে বসবাসরত প্রবাসী বা বিদেশিদের।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদিতে বর্তমানে স্পন্সরশিপভিত্তিক যে ব্যবস্থা চালু আছে তাতে একজন সৌদি চাকরিদাতা স্পন্সর হলে দেশটিতে বিদেশি কারও ওয়ার্ক পারমিট নিয়ে বসবাসের সুযোগ হয়। স্পন্সরশিপ পদ্ধতির আওতায় প্রায় এক কোটি বিদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় কর্মরত আছেন।
নিউজওয়ান২৪.কম/আরকে
আরও পড়ুন
প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়