ভারতে সড়কে দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই পরিবারেরই আরো ৪ জন। রবিবার (১৪ অক্টোবর) সকালে দুঙ্গারগড় শহর থেকে মন্দির দর্শন শেষে মাইক্রোবাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রাজনান্দগঞ্জ এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে মাইক্রোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর ভারতের ছত্তিশগড় রাজ্যের ভিলাই স্টিল প্ল্যান্টে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে ৯ জন পুড়ে মারা যান। এতে আহত হন আরও অন্তত ১৪ জন।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়