ভবনধসে নিহত চার বাংলাদেশি
নিউজ ডেস্ক
ফাইল ছবি
বাহরাইনের রাজধানী মানামায় বহুতল ভবনধসে নিহত চারজনই বাংলাদেশি। এর মধ্যে তাদের পরিচয় সনাক্ত করা হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সকালে এক টুইট বার্তায় জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন।
নিহতরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল। নিহত অপরজনের নাম আলো মিয়া। তাৎক্ষণিকভাবে তার ঠিকানা জানা যায়নি।
_1.jpg)
তিনতলা ওই ভবনটিতে অর্ধশত বাংলাদেশি শ্রমিক ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মানামার আল মির্জা সড়কের পাশে নেস্ট সুপার মার্কেট-সংলগ্ন তিনতলা বিশিষ্ট ওই ভবনধসের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, দুইতলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার তদন্ত চলছে।
দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, শ্রমসচিব শেখ তাওহীদুল ইসলাম, জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউজওয়ান২৪/জেডএস
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়