ব্রেক্সিট ইস্যুতে আরও এক ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি
ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করেছেন ব্রিটিশ পরিবহনমন্ত্রী জো জনসন। থেরেসা মে-এর ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরে শুক্রবার পদত্যাগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রভাশালী দৈনিক ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়,পদত্যাগের ঘোষণা দিয়ে জো জনসন বলেন, তিনি প্রধানমন্ত্রী থেরেসা মে-এর বেক্সিট পরিকল্পনা সমর্থন করেন না।
টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গভীর দুঃখের সঙ্গে আমি সরকার থেকে পদত্যাগ করছি।
টুইটের সঙ্গে তিনি অনলাইনে নিজের লেখা এ সংক্রান্ত একটি লেখার লিংক জুড়ে দেন। এতে তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে ব্রেক্সিট সংক্রান্ত যে ইস্যুটি তুলতে যাচ্ছেন তাতে তিনি ভোট দেবেন না। বরং ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় দফায় আরেকটি গণভোটের জন্য প্রচারণা চালাবেন তিনি।
সদ্য পদত্যাগী পরিবহনমন্ত্রী জো জনসন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের ভাই। চলতি বছরের জুলাইয়ে ব্রেক্সিট নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছিলেন বরিস জনসন। বরিসের আগে পদত্যাগ করেন ব্রেক্সিটমন্ত্রী দেহিদ ডেভিস ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক দফতরে তার দ্বিতীয় ব্যক্তি স্টিভ বাকের।
নিউজওয়ান২৪/এমএস
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়