বৌদের মধ্যে ঝগড়া, ব্রিটিশ রাজপরিবারে ভাঙন!
আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটিশ রাজপরিবারের ইতিহাস প্রায় বারশ বছরের পুরনো। কেট মিডলটন ও মেগান মার্কেল দু’জনই ব্রিটেনের রাজপরিবারের পুত্রবধূ।
সম্প্রতি কেট মিডলটন ও মেগান মার্কেলের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। ‘বাকিংহাম প্যালেস’র দুই বৌয়ের ঝগড়ায় শেষ পর্যন্ত রাজপরিবারে ভাঙন ধরছে বলে জানা যায়।
শোনা যাচ্ছে, আসছে বড় দিনে একসঙ্গে দেখা যাবে না রাজপরিবারকে।
ব্রিটেনের গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাজপরিবারের দুই পুত্রবধূর বিবাদ শুরু হয় মেগান মার্কেলের বিয়ের আগে থেকেই। রাজপরিবারের বৌ হবার আগেই তিনি পরিবারের মধ্যে প্রভাব খাটাতে শুরু করেছিলেন।
সেখানে আরো বলা হয়, প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের এক পরিচারিকাকে নিয়ে দুই রাজবধূর মধ্যে ঝগড়া শুরু হয়। ওই পরিচারিকার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন মেগান মার্কেল। এতে ক্ষুব্ধ হন কেট মিডলটন। এক পর্য়ায়ের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এখানেই সমস্যা থেমে থাকেনি। পরে স্ত্রীর পক্ষে মুখ খোলেন প্রিন্স হ্যারি। অন্যদিকে, স্ত্রী কেটের পক্ষ নেন স্বামী প্রিন্স উইলিয়াম। দুই বধূ থেকে ঝগড়া ছড়িয়ে পড়ে গোটা রাজপরিবারে।
বর্তমানে বেশ তিক্ততা চলছে ব্রিটিশ রাজপরিবারে। ফলে আগামী বড়দিনের অনুষ্ঠান দুই ভাই একসঙ্গে কাটাবেন না বলে খবরে উল্লেখ করা হয়েছে।
দুই ভাই এবং তাদের স্ত্রীদের সম্পর্ক ভাল না থাকায় এবারের আসন্ন বড়দিনে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল জুটি রাজপ্রাসাদে থাকছেন না। তারা রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্যান্ড্রিংহামে ছুটি কাটাবেন। অরপদিকে, কেট মিডলটন যাবেন তার বাবার বাড়ি বার্কশায়ারে।
নিউজওয়ান২৪/এমএম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়